সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৯:২৭

আপডেট: ২১ জুন, ২০২৬ ১৯:২৯

শেয়ার

আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য রুকনুল ইসলাম, জসিম উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও অসহায় ও দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় হাজী আহমদ আলীর নতুন বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।



banner close
banner close