সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় আটক এক

কসবা –আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৭:৪৮

শেয়ার

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় আটক এক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রবিবার সকালে কসবা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মিয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা বহনকারী এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় যুবক সুমন কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় স্টেশন অফিসের টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দেয়।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে। আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



banner close
banner close