মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

বাগেরহাটে হামজা হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৫:১৫

শেয়ার

বাগেরহাটে হামজা হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে বডি সোহেল (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

রবিবার দুপুরে র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২০ মার্চ পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close