রবিবার

২১ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

টঙ্গীতে জাল টাকাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

গাজীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৮:৫০

শেয়ার

টঙ্গীতে জাল টাকাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে মো. শাহিন আলম (৪৫) এবং টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে মো. সোহেল (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দুই ব্যক্তি জাল টাকা নিয়ে আশরাফ সেতু এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন সিরিজের ১০০, ৫০০ ও ১,০০০ টাকার মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল টাকার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে শাহিন আলমের কাছ থেকে ৫০০ টাকার ২০টি এবং ১,০০০ টাকার ৮টি জাল নোট উদ্ধার করা হয়। অপরদিকে সোহেলের কাছ থেকে ১০০ টাকার ২৩টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close