কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য আমিনুর রহমান চৌধূরী।
অনুষ্ঠানে 'পার্টনার' প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, বিভিন্ন ফিল্ড স্কুলের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, সমাজসেবা অফিসার আমজাদ হোসেন প্রমূখ।
আরও পড়ুন:








