নেত্রকোণা সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে পরিচালিত জুয়ার আসরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটকের সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুন ২০২৬ ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার একটি টিম কান্দুলিয়া কালীবাড়ি সংলগ্ন নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের পাশে আরাধন বাবুর পতিত জমিতে অভিযান চালায়। সেখানে টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াই ও জুয়া খেলা চলছিল।
পুলিশের অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নেত্রকোনার সদর উপজেলার পশ্চিম উলুয়াটি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আঃ বারেক পূর্বধলার হাটবারেংগা গ্রামের আ: গফুরের ছেলে মো. রাসেল পূর্বধলার কান্দুলিয়া গ্রমের মৃত রব্বানীর ছেলে মো. রাসেল পশ্চিম উলুয়াটি গ্রামের মৃত ফজর আলীর ছেলে কাজল মিয়া একই গ্রামের মো: শামসুদ্দিনের ছেলে।
রহিজ পূর্বধলার কান্দুলিয়া গ্রামের আঃ রশিদের ছেলে শফিকুল পশ্চিম উলুয়াটি গ্রামের বল্টু রবি দাসের ছেলে মন্টু রবি দাস।
গৌরিপুরের নেত্রকোণায় ষাঁড়ের লড়াই ও জুয়ার আসর থেকে ১৫ জন আটক, দুই লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার।
নৌপাই গ্রামের আঃ রশিদের ছেল কামাল মিয়া কান্দুলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে বেলাল হোসেন নৌহাই গ্রামের মৃত চোহর উদ্দীনের ছেলে হারেজ মিয়া কান্দুলিয়া গ্রামের আঃ রশিদের ছেলে রাব্বি মিয়া বির বইরাটি গ্রামের মৃত: আসমত আলীর ছেলে এনামুল হক কান্দুলিয়া গ্রমের মৃত : আলিফ আলীর ছেলে সুজ্জন মাহমুদ কান্দুলিয়া গ্রামের আঃ রশিদের ছেলে আল আমিন ও একই গ্রামের আঃ কদ্দুসের ছেলে আবুল কালাম কে আটক করে পুলিশ।
পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের নগদ টাকা উদ্ধার করে। এছাড়া ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৮৯ নম্বরের একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াই পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ) মো. আনিসুর রহমান। পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নজরদারি অব্যাহত আছে।
আরও পড়ুন:








