বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৮:৪৩

আপডেট: ১৭ জুন, ২০২৬ ১৮:৪৪

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের এক সভাপতি ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বিজয়নগর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিজয়নগর থানার এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজয়নগর থানার মামলা নং-০২, তারিখ ০২ মার্চ ২০২৫, বিষ্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০) এবং ১নং সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন উপজেলার চর ইসলামপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। অপরদিকে মোহাম্মদ আলী মোল্লা উপজেলার সাতবর্গ এলাকার কদর আলীর ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

এদিকে, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজয়নগর থানা পুলিশ।



banner close
banner close