বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

বারহাট্টায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামী গ্রেপ্তার

নেত্রকোণা,প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৩:৪৮

আপডেট: ১৭ জুন, ২০২৬ ১৩:৫০

শেয়ার

বারহাট্টায়  সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

নেত্রকোণা বারহাট্টা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ১ আসামীকে গ্রেরপ্তার করেছে বারহাট্টা থানার একদল পুলিশ।

বুধবার গোপন সংবাদ ভিত্তিতে রাতে আলোকদিয়া এলাকা পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্ত আসামি ও ওয়ারেন্টভূক্ত ১ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি হল- বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো: লাল মিয়া পুত্র মো: চঞ্চল মাহমুদ (৩২), নেত্রকোণা মডেল থানার মামলা নং - ১(১২)১৫ এর ২.৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত আসামী।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম দিকনির্দেশনায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে নেত্রকোণা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



banner close
banner close