বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

গাংনীতে “বিএনপির লোক বসবে না” লেখা চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৩:৪৪

আপডেট: ১৭ জুন, ২০২৬ ১৩:৪৫

শেয়ার

গাংনীতে “বিএনপির লোক বসবে না” লেখা চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার
ছবি: বাংলা এডিশন

“এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না।” এমন হুমকিমূলক লেখা সম্বলিত একটি চিরকুট এবং একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিস্বরূপ ওই চিরকুটটি উদ্ধার করা হয়।

দোকান মালিক শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ব্যবসা-বাণিজ্য শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও চিরকুটটি উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।



banner close
banner close