তামীরুল মিল্লাত কামিল মাদরাসার একদল সাধারণ শিক্ষার্থী সাবেক ছাত্রলীগ কর্মী সাইফুলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন ছাত্রনেতা শান্তের সহযোগিতায় সাইফুল শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেন। একই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান ও বক্তব্য দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, সাইফুল বর্তমানে বিভিন্ন ছাত্রসংগঠনে অনুপ্রবেশ করে অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করছেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের কাছে তা সরবরাহ করছেন।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা সাইফুলের কার্যক্রম তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলেও তারা মন্তব্য করেন।
আরও পড়ুন:








