টাঙ্গাইলের ভূঞাপুরে বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পরিচালিত বালুর ঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় বালু ব্যবসায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ঘাটটি বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় বাইনতাইন সরকারি বিদ্যালয়ের পাশে বালু মজুদ ও পরিবহনের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শব্দদূষণ, ধুলাবালি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় অবৈধ বালু ব্যবসার দায়ে আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট বালুর ঘাট বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, জনস্বার্থ ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। আইন ও বিধি অনুযায়ী অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:








