ছবি: সংগৃহীত
নাটোরের লালপুর উপজেলার রাইটার চর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম ইউনূস প্রামানিক।
মঙ্গলবার পদ্মা নদীর পাড়ে একটি নৌকার উপর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। তবে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
আরও পড়ুন:








