শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইয়াসিন গ্রেফতার

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ২০:১৪

আপডেট: ১৬ জুন, ২০২৬ ২০:১৪

শেয়ার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইয়াসিন গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা পৌর এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইয়াসিন আলী (১৯) চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া এলাকার মৃত রমজান আলী রুজদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে ইয়াসিন আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “বিশেষ অভিযানে ইয়াসিন আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।