মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

শায়খ আহমাদুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন ছাত্রদল নেতা সমীর চক্রবর্তী

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৫:৪৬

আপডেট: ১৬ জুন, ২০২৬ ১৫:৫৪

শেয়ার

 শায়খ আহমাদুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন ছাত্রদল নেতা সমীর চক্রবর্তী
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ নিয়ে সাম্প্রতিক সময়ে শায়খ আহমাদুল্লাহর একটি মন্তব্যের জেরে তাকে নিয়ে সোস্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।

একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে শায়খ আহমাদুল্লাহর একটি ফটোকার্ড প্রকাশিত হয়৷ যাতে তিনি বলেন- "একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক একটি খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা"। এই মন্তব্য কোড করা লেখা ও শায়খ আহমাদুল্লাহর ছবি সম্বলিত ফটোকার্ডের কমেন্ট বক্সে সমীর চক্রবর্তী লিখেন- "হুজুর হু হু,,, রাতে তো আপনিও..... সব জায়গায় ধর্মের জ্ঞান কুত্তায়ও শোনে না"।

সমীরের এক কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৷ আলেম সমাজের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমীরকে ক্ষমা চাইবার আহবান জানান৷

ব্রাহ্মণবাড়িয়া জেলা সাইবার দলের সভাপতি সুমন খান এক ফেসবুক পোস্টে সমীর চক্রবর্তীকে উদ্দেশ্য করে লিখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব কর্তৃক একজন আলেমকে উদ্দেশ্য করে এ ধরনের বেয়াদবিমূলক মন্তব্য করা শুধু অশালীনতাই নয়, বরং চরম ঔদ্ধত্য ও অসভ্য মানসিকতার প্রকাশ।

ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী কওমী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী মোল্লা জাহিদুল হাসান ইসরাফিল তার ফেসবুক ওয়ালে লিখেন- এর আগেও আপনার (সমীর চক্রবর্তী) বিরুদ্ধে আলেম-উলামাদের নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। যদি সাম্প্রতিক মন্তব্যটি সত্যিই আপনার হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়াই হবে দায়িত্বশীলতার পরিচয়। যত দ্রুত ক্ষমা চাইবেন, ততই ভালো।

জানা যায়, আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধ সমর্থক এই সমীর চক্রবর্তী।

এবিষয়ে সমীর চক্রবর্তীর ফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিক বার কল দিলেও তিনি এই প্রতিবেদকের ফোন কল রিসিভ করেননি৷



আরও পড়ুন:

banner close
banner close