চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মন্ডলটোলা এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে অন্তর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মন্ডলটোলায় হাজী আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর একই এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অন্তর তার বন্ধুদের সঙ্গে আমবাগানে ফুটবল খেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মতিউর রহমান বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:






