মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন, অবশেষে ছয় মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৭:৪৩

আপডেট: ১৫ জুন, ২০২৬ ১৭:৪৩

শেয়ার

ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন, অবশেষে ছয় মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে বৈধ কোনো চিকিৎসা সনদ না থাকা সত্ত্বেও নিজের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং পরে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। তিনি বলেন, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা রোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।



banner close
banner close