রবিবার

১৪ জুন, ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

প্রকাশ্যে রেললাইনের পাশ থেকেই মাটি উত্তোলন-ঝুঁকিতে রেল-স্থানীয়দের ক্ষোভ

নাটোর প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৯:৪৫

শেয়ার

প্রকাশ্যে রেললাইনের পাশ থেকেই মাটি উত্তোলন-ঝুঁকিতে রেল-স্থানীয়দের ক্ষোভ
ছবি বাংলা এডিশন

নাটোরের নলডাঙ্গা হাট রেলস্টেশনের রেললাইনের পাশ থেকেই প্রকাশ্যে প্রচুর গভীর করে মাটি উত্তোলন করা হচ্ছে,যার ফলে ঝু্ঁকিপূন হচ্ছে রেললাইন।

এছারা পাশেই থাকা বড় বড় গাছ উপরে ফেলা হয়েছে। স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে।

স্থানীয় বাসিন্দাদের দাবি,প্রকল্পের জন্য দূরবর্তী স্থান থেকে মাটি আনার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান রেললাইনের পাশের জায়গা থেকেই ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে,প্রচুর গভীরতা করেছে। যেখানে রেলের ঝুঁকি বাড়বে।

এলাকাবাসী জানান,আইডাল্বু বিভাগের অধিনে

রেললাইনের আশপাশ থেকে মাটি কাটার ফলে ভূমিক্ষয় এবং রেলপথের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।

তারা আরও বলেন,প্রধানমন্ত্রী যেখানে সারা দেশে গাছ রোপনের উদ্যোগ নিয়েছে,কিন্তু-রেলওয়ের একটি চক্র প্রকাশ্য গাছ উপড়ে ফেলছে।

তাদের অভিযোগ,নির্ধারিত নিয়ম অনুসারে বাইরে থেকে মাটি এনে কাজ করা হলে এ ধরনের ঝুঁকি থাকত না।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন,রেল লাইনেই নিচ থেকে মাটি কেটে আবার এখানেই ব্যবহার করছে,ভবিষ্যতে আরও বড় ক্ষতি হতে পারে। এতে রেললাইনের পাশ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে রেলওয়ে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা কাজের মান ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে বাঁধ নির্মাণের আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।



banner close
banner close