মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

ভারতের অনুমতি মেলেনি: নেপাল থেকে আপাতত আসছে না বাড়তি বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৪:৪১

আপডেট: ১৪ জুন, ২০২৬ ১৫:১৫

শেয়ার

ভারতের অনুমতি মেলেনি: নেপাল থেকে আপাতত আসছে না বাড়তি বিদ্যুৎ
ছবি সংগৃহীত

বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির (CEA) অনুমোদন না মেলায় নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনাটি আপাতত স্থগিত হয়ে গেছে।আজ রবিবার নেপালের কাঠমান্ডু পোস্ট ও বিদ্যুৎ খাতের নির্ভরযোগ্য সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল ১৫ জুন থেকে ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে এবং তা যথাসময়েই শুরু হচ্ছে।তবে গ্রীষ্মের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ এই আমদানির পরিমাণ বাড়িয়ে ৬০ মেগাওয়াট করার যে বিশেষ উদ্যোগ নিয়েছিল, সঞ্চালন লাইনে পর্যাপ্ত ধারণক্ষমতা না থাকার অজুহাতে ভারত তাতে সায় দেয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতার ক্ষেত্রে একটি বড় শিক্ষা। ভবিষ্যতে শতভাগ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের নিজস্ব ও বিকল্প সঞ্চালন লাইনের সক্ষমতা বাড়ানোর দিকে আরও বেশি নজর দেওয়া জরুরি।