শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ২২:১৪

শেয়ার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ছবি: সংগৃহীত

বাংলাদেশী ওই যুবকের বাড়ী দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়নহর গ্রামে। তার বাবার নাম মৃত আলাউদ্দিন ওরফে কালু মৌলভি।

আজ শনিবার বিকেল ৩ টার দিকে দর্শনা সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের ৩ এস পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পের বিএসএফ টহলদল।

এ সময় জুলফিকার সীমান্তবর্তী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল।

জুলফিকারের বড় ভাই আবু তালহা বলেন, আমার মা ছোট ভাই জুলফিকার কে ছাগলের জন্য ঘাস আনতে বললে সে বাড়ি থেকে বস্তা-হাসুয়া নিয়ে বের হয়। এরপর আর ফিরে আসেনি। বিকেলে আমরা জানতে পারি সে বর্ডারের মাঠে ঘাস কাটছিল। তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে।

তারপর দর্শনা আইসিপির বিজিবি ক্যাম্পে আমরা বিষয়টি জানাই। এখন অপেক্ষায় আছি। তবে তার ভাগ্যে কি ঘটেছে জানতে পারিনি।

বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ জানিয়েছে তাকে ভারতের থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।