শনিবার

১৩ জুন, ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ২০:২৬

শেয়ার

সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। এ সময় একটি হাইচ মাইক্রোবাসও জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে আটক ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে।

আটককৃতরা হলেন,মোঃ রাজিব মিয়া ওরফে রাজু (২৩), পিতা-মৃত হানিফ মিয়া, পালক পিতা-অহিদ মিয়া, মাতা-ইয়াসমিন বেগম, সাং-দরুইন, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, রাকিব মিয়া (২২), পিতা-মোঃ নাসির মিয়া, মাতা-রোকেয়া, সাং-গুপিনাথপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ও মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা-মোঃ জালাল মিয়া, সাং-জেঠুয়ামুড়া, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া ।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাজধানী ঢাকা থেকে সাভারের দিকে মাদক পরিবহনের তথ্য পায়। এরপর শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা লোহার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি হাইচ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আসামী রাজিবে বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ মোট ৫ টি মামলা, আসামী জুয়েল মিয়ার বিরুদ্ধ মাদক, অন্যান্য মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে।



banner close
banner close