বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম বলেছেন, জনগণের সাথে যারা প্রতিশ্রুতির বিপরীতে কাজ করেছে, জনগন কিন্তু তাদের রুখে দিয়েছে। ফ্যাসিস্ট হলে পালিয়ে যেতে বাধ্য করেছে। জনগণ ভোট দিয়েছে কিন্তু আপনারা জনগণের রায় মানছেন না। জনগণ যদি সঙ্গবদ্ধ হয়ে ক্ষেপে ওঠে তাহলে আপনাদের পরিনতি খারাপ হবে।
আজ শনিবার দুপুরে পিরোজপুরের জিয়ানগর উপজেলা অডিটোরিয়ামে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সম্প্রতি যে বাজেট দেয়া হয়েছে, এ বাজেটে দুই লক্ষ কোটি টাকা ঋণ ধরা হয়েছে। এই ঘাটতি বাজেটের টাকা কোথা থেকে আসবে এটার কোনো নির্দিষ্ট কথা নেই। এজন্য আমরা মনে করি বাজেট নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে সরকার এগুলো বিবেচনায় নেবে এবং জনগণের সরকার হিসেবে সর্ব পর্যায়ের মানুষের চিন্তাকে ধারণ করে বাজেট পুনর্বিবেচনা করবেন।
সভায় জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জামায়াত মনোনীত জিয়ানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাসিম সাঈদীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








