ছবি: সংগৃহীত
শুক্রবার রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরের মাধ্যমে ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। তাদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের গ্রহণ করা হয়। গতকাল রাতে তারা বেনাপোলের একটি বিদ্যালয়ে অবস্থান করেন।
মানবপাচারের ঝুঁকি ও সচেতনতার অভাবে এখনও অনেক মানুষ বিদেশে ভালো কাজের আশায় প্রতারণার শিকার হচ্ছেন। এ বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:








