মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মুজিবুর রহমান মনু নদীতে নামার পর ভারতীয় সীমানার অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করেন। রাত ৯টা পর্যন্ত তাঁর মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে জানা গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস জানান, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাঁকে গুলি করে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
আরও পড়ুন:








