শনিবার

১৩ জুন, ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধিঃ

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১৭:৪৯

শেয়ার

কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে কারাদণ্ড
ছবি বাংলা এডিশন

সাগরকন্যা কুয়াকাটা সৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালদ এই কার্যকর পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে স্কেভেটর মেশিন লাগিয়ে সৈকতের লেম্বুরচর স্পট থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। ওই বালু আবার ট্রাকযোগে নেয়া হচ্ছিল। সৈকতের ক্ষতি করে বালু কাটার ছবি ও ভিডিও স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বিষয়টি সমালোচনার জন্ম দেয়।

অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় এই দন্ড দেয়া হয়েছে।



banner close
banner close