শনিবার

১৩ জুন, ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিন,ব্যবস্থা নেবে পুলিশ:বাঁশখালীর ওসি রবিউল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১১:৪৫

আপডেট: ১২ জুন, ২০২৬ ১১:৪৬

শেয়ার

অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিন,ব্যবস্থা নেবে পুলিশ:বাঁশখালীর ওসি রবিউল
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাম্বল আয়ান পার্কে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রবিউল হক। সভা সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার মো.আরিফ হোসাইন।

সভায় প্রধান আলোচক ও অতিথিরা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক নিয়ন্ত্রণ,সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনগণের সম্পৃক্ততার বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ (IBWF) বাঁশখালী শাখার সভাপতি এস এম আলী নেওয়াজ চৌধুরী (ইরান),সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান,চাম্বল জামায়াতের আমীর আব্দুল জলিল মানিক,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ মর্তুজা আলী,বাঁশখালী মধ্যম শিবিরের সভাপতি মিরাজ হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী,উপজেলা লিগ্যাল এইড কমিটির সেক্রেটারি মাহমুদুল ইসলাম,চাম্বল বিএনপির সেক্রেটারি আবদুল মান্নান,বিএনপি নেতা আব্দু রশিদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য দেলোয়ার হোসেন ও এনামুল হক, উপজেলা এনসিপির সদস্য আব্দুর রহমান,উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান,সেক্রেটারি নবাব আলী এবং ইউপি সদস্য আদর।

সভাপতির বক্তব্যে ওসি মো.রবিউল হক বলেন,আইন-শৃঙ্খলা রক্ষা কেবল পুলিশের একার দায়িত্ব নয়;নিরাপদ সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে বা অপরাধীকে হাতেনাতে আটক করা সম্ভব হলে তাকে দ্রুত পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন,জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। বাঁশখালীতে যোগদানের পর বিভিন্ন অপরাধপ্রবণ ব্যক্তির তালিকা প্রস্তুত করে তাদের সতর্ক করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশু চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় এলাকায় গরু চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। ভবিষ্যতেও মাদক,চাঁদাবাজি,অতিরিক্ত ভাড়া আদায়সহ সকল ধরনের অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের প্রতিনিধি,শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



banner close
banner close