ঢাকার বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলীর ছেলে মানিক ইয়াসিন জানান,তার বাবা পোস্তগোলা ব্রিজ এলাকায় কাজ শেষ করে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের পেছনে বসে মিরপুরের বাসায় ফিরছিলেন। একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চালক তার বাবাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ইয়াকুব আলী পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওলানিয়া গ্রামের নুর মোহাম্মদ কাজীর সন্তান। তিনি বর্তমানে ঢাকার পল্লবীতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন:








