শেরপুর সদর উপজেলার কুলুরচর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলে ব্যবহৃত দুটি ভেকু (খননযন্ত্র) পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে ভেকুগুলো সাময়িকভাবে অকার্যকর করার জন্য তাদের ব্যাটারি জব্দ করা হয়।উল্লেখ্য,সম্প্রতি কুলুরচর এলাকায় অবৈধ বালু উত্তোলনের ফলে কৃষিজমি ও নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধির বিষয়টি নিয়ে বাংলা এডিশন নিউজে প্রতিবেদন প্রকাশিত হয়।
এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের এ অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।জেলা প্রশাসন জানিয়েছে,নদী,পরিবেশ ও আবাদি জমি রক্ষায় অবৈধ ও অননুমোদিত বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








