বৃহস্পতিবার

১১ জুন, ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

’বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা,অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০৯:৫৯

আপডেট: ১১ জুন, ২০২৬ ১০:০০

শেয়ার

’বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা,অভিযুক্ত গ্রেপ্তার
ছবি ; সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় ওই ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় মো.সাব্বির খান ওরফে রাব্বি (১৯) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে বাউফল থানায় ভিকটিমের মা বাদী হয়ে উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে মো.সাব্বির খান ওরফে রাব্বিকে (১৯) আসামি করে একটি মামলা করেছেন এবং মালার পরে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে,ভিকটিম কিশোরী উপজেলার বগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের মেয়ে। সে জন্মগতভাবেই বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় অভিযুক্ত সাব্বির কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।

সম্প্রতি কিশোরীটি শারীরিকভবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করানো হয়। তাতে সুস্থ না হওয়ায় পটুয়াখালী সদরের প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে চিকিৎসক জানান,সে বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

পরবর্তীতে পরিবারের লোকজন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় উক্ত ঘটনার জানায়। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় মামলা করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভিকটিমের শারীরিক পরিক্ষার জন্য আগামীকাল মেডিকেলে পাঠানো হবে।’



banner close
banner close