নীলফামারী জেলা সদরের কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ জুন) সকাল ১০ টায় জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে।
নিহতরা হলেন, ওই এলাকার হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় মিঠু ইসলাম (৩০) নামের একজন আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে মাছ ধরার জন্য সেচ পাম্প (মটর) বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় নীলফামারী সদর থানার পুলিশ।
আরও পড়ুন:








