বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রেজু আমতলীতে স্থল মাইন বিস্ফোরণ এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার (৯জুন) ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত শ্রামিকের নাম আব্দুল খালেক (৩০), সে ক্যাম্প-১ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সিতে থাকতো।
স্থানীয়রা জানায়, সে নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ রেজু আমতলী বিওপি'র অধীনস্থ ৪০নম্বর সীমান্ত পিলারের পশ্চিমে বাংলাদেশের ৭০০ গজ অভ্যন্তরে কাজ করার সময় হঠাৎ স্থল মাইন বিস্ফোরন হয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গুরুত্বর আহত হয় এবং ডান পায়েও গুরুতর জখমপ্রাপ্ত হয়।
পরবর্তীতে আহত রোহিঙ্গা শ্রমিককে অন্য শ্রমিকেরা উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, জানান ঘটনার
খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র হতে একটি মোবাইল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এরআগে গতমাসে সিমান্তে মাইন বিস্ফোরণে ৪ জন নিহত হয়।
আরও পড়ুন:








