বুধবার

১০ জুন, ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে এক কোটি ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৭:৪৬

আপডেট: ৯ জুন, ২০২৬ ১৭:৫৫

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে এক কোটি ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান,উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ টাকা। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান,এ ঘটনা য় সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close