শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

বাগেরহাটে আট বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পরিমল ভক্ত গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৫:২৫

শেয়ার

বাগেরহাটে আট বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পরিমল ভক্ত গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

রবিবার দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

চিতলমারী থানার তদন্ত ওসি রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।