ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ও ফুটবল তারকা লিওনেল মেসির ২০ ফুট দীর্ঘ অবয়ব নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা খেলার মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা আর্জেন্টিনা ও মেসির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের মতে, বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার আগে হেলিপ্যাড মাঠে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থক ও ভক্তরা সমবেত হন। তাদের উপস্থিতিতে মাঠটি সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়।
শোভাযাত্রায় বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক ও মোটরসাইকেল আরোহী অংশ নেন।
আরও পড়ুন:








