সোমবার

৮ জুন, ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অভয়নগরে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর পৃথক হামলার অভিযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ২০:২৬

শেয়ার

অভয়নগরে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর পৃথক হামলার অভিযোগ
ছবি সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর পৃথক হামলার অভিযোগ উঠেছে। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সংগঠনের দাবি অনুযায়ী, গত ৭ জুন রাতে নওয়াপাড়া বুইকরা গরুরহাট এলাকায় জাতীয় ছাত্রশক্তির যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফেরদৌসের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় রাকিব পাটোয়ারী, জীবন, সাজু, নিক্সন, সাগর ও হৃদয়সহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। হামলায় ফেরদৌস আহত হন বলে দাবি করা হয়েছে।

এদিকে, ওই ঘটনার কয়েক ঘণ্টা পর ৮ জুন সকালে জাতীয় ছাত্রশক্তির অভয়নগর উপজেলা শাখার সদস্য সচিব ফাইজুল ইসলামের ওপরও হামলার অভিযোগ ওঠে। তবে এ ঘটনায় কারা জড়িত ছিলেন এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

জাতীয় ছাত্রশক্তির এক বিবৃতিতে বলা হয়, সংগঠনের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলার ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনাগুলোর সত্যতা ও বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে।



banner close
banner close