মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

১৬ কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ২০:১৩

শেয়ার

১৬ কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সুবদিয়া গ্রামের একটি মোবাইল টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হযরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশে চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সকালে চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সুবদিয়া এলাকায় অবস্থান নেন। গোপন সংবাদে খবর পেয়ে মহাসড়কের পাশে অভিযান চালান তারা।

এ সময় সন্দেহভাজন হিসেবে হযরত আলীকে থামানো হয়। পরে তার কাঁধে থাকা একটি কফি রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, উদ্ধার করা গাঁজা চোরাচালানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে এই তৎপরতা সামনেও বজায় থাকবে বলে জানান তিনি।