ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সোমবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান থেকে ৬ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন,২৫ বিজিবি'র দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








