মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,অভিযুক্ত গ্রেপ্তার

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১৭:২৫

আপডেট: ৮ জুন, ২০২৬ ১৭:৫৮

শেয়ার

চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত রুবেল কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে এঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মো:রুবেল উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে। তিনি পেশায় একজন অটো রিকশাচালক এবং মাদকাসক্ত বলেও জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়,ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শশুড় এগিয়ে আসলে শিশুটি ওই লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয় জনতা অভিযুক্তকে মারধর করে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

ধামরাই থানার ওসি মো নাজমুল হুদা খান বলেন,শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি কে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close