মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

ঝালকাঠিতে ইয়াবাসহ কালী মন্দিরের পুরোহিত আটক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১৩:১৩

শেয়ার

ঝালকাঠিতে ইয়াবাসহ কালী মন্দিরের পুরোহিত আটক
ছবি: সংগৃহীত

ঝালকাঠি কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০ পিস ইয়াবা (মাদক) ট্যাবলেটসহ শহরের শীতলাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

গত ৭ জুন রবিবার সন্ধ্যা ৭টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে।

এদিকে, এ ঘটনার পর কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুমন চক্রবর্তীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

ইয়াবাসহ শহরের অন্যতম বড় মন্দিরের পুরোহিত গ্রেপ্তার হওয়ায় বিষয়টি শহরে 'টক অব দ্য টাউন' এ পরিণত হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে আসামি সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানান।



banner close
banner close