বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

পটুয়াখালীতে ৩৮ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ

পটুয়াখালী প্রতিনিধিঃ

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১৯:০৪

শেয়ার

পটুয়াখালীতে ৩৮ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ
ছবি সংগৃহীত

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের অভিযানে পটুয়াখালীতে প্রায় ৩৮ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়।

সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার (১৫ এপ্রিল থেকে ১১ জুন) পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

শনিবার (৬ জুন) রাত ১০ টায় টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডে জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩৮ লক্ষ ১২ হাজার ৫০০ শত টাকা মূল্যের ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ ও ২ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধি এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।