সোমবার

৮ জুন, ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১৮:৫৮

আপডেট: ৭ জুন, ২০২৬ ১৮:৫৯

শেয়ার

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)।

শনিবার (৬ জুন) ও রবিবার (৭ জুন) ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

৬ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ বড়বলদিয়া, সুলতানপুর ও বারাদী বিওপি'র (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে

৯.৯ কেজি ভারতীয় গাঁজা,১৯ বোতল ভারতীয় মদ,৪০৫ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ১হাজার ৮'শ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট,

১৪ পিস ভারতীয় শাড়ি এবং

১টি ব্যাটারিচালিত ইজি বাইক।

জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ২ হাজার ৬শত পঞ্চাশ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।



banner close
banner close