সোমবার

৮ জুন, ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিএসএফের দুই দফা পুশইন রুখে দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১৬:৩৭

শেয়ার

বিএসএফের দুই দফা পুশইন রুখে দিল বিজিবি
ছবি সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাস ও ট্রাকভর্তি মানুষ পুশইনের দুটি পৃথক চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীরা।

রোববার ভোরে পানবাড়ি বিওপির আওতাধীন মেইন পিলার ৮১০-এর নিকটবর্তী গোলডাঙ্গা গেট এলাকায় প্রথম পুশইনের চেষ্টা চালায় ৩০ ব্যাটালিয়ন বিএসএফের জিগাবাড়ি কোম্পানির একটি বড় টহলদল। তিনটি জিপ, একটি বড় ট্রাক, একটি বাস ও একটি পিকআপে বিপুলসংখ্যক মানুষকে সীমান্তে নিয়ে আসে তারা। গেট খোলার শব্দ পেয়ে পানবাড়ি কোম্পানির তিনটি বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ সদস্যরা গাড়িবহরসহ ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

একই রাতের শেষ দিকে ৩০ ব্যাটালিয়ন বিএসএফের কলসিপাড়া ক্যাম্পের একটি দল ১০ থেকে ১৪ জনকে নিয়ে পুনরায় গেটের সামনে হাজির হয়। তবে গেট খোলার শব্দ পাওয়ামাত্র কলসিমুখ কোম্পানির দুটি বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশকারীদের নিয়ে পুনরায় ভারতীয় সীমানায় ফিরে যায়।

লালমনিরহাট ৬১ বিজিবির সহকারী পরিচালক আব্দুল রাজ্জাক মন্ডল জানান, এই দুই দফা তৎপরতার পর সীমান্তজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা নজরদারি, টহল ও পরিস্থিতি পর্যবেক্ষণ বহুগুণ বাড়ানো হয়েছে। স্থানীয় গ্রামবাসীরাও বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় অংশ নিচ্ছেন। তিনি জানান, যেকোনো পরিস্থিতি ও উসকানি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং বর্তমানে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।



banner close
banner close