বুধবার

২৪ জুন, ২০২৬ ১১ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তরের প্রতিরোধে গোলটেবিল বৈঠক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ২০:৫০

শেয়ার

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তরের প্রতিরোধে গোলটেবিল বৈঠক
ছবি বাংলা এডিশন

পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তরের প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকাল পাঁচটায় ইকোজেন রিসার্চের আয়োজনে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা উপজেলায় আশংকাজনহারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি এর প্রতিরোধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।



banner close
banner close