বুধবার

২৪ জুন, ২০২৬ ১১ আষাঢ়, ১৪৩৩

মিরসরাইয়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৯:৫৮

শেয়ার

মিরসরাইয়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকার মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হকের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন মজিবুল হক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড়তাকিয়া এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close