বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৭:৪৬

শেয়ার

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি
ছবি সংগৃহীত

শনিবার (০৬ জুন) সকালে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল এই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সীমান্তের ভেতরের বাবুর্চি পাড়া এলাকা থেকে মো. খলিলুর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এই বিশাল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলারই বাসিন্দা।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।