জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসে দিশেহারা হয়ে পড়েছে। অন্যদিকে মানুষ তার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে খুব হিমশিম খাচ্ছে। বিএনপি সরকার পণ্যের দাম কমাতে ব্যার্থ হওয়ায় দেশ পরিচালনা করার ক্ষেত্রে ব্যার্থতার প্রমাণ দিয়েছে। বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সময় এতোটা বৃদ্ধি হয়নি নিত্য প্রয়োজনীয় পণ্যের যতোটা এখন আমরা দেখতে পাচ্ছি। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে দেশ পরিচালনা করতে গিয়ে সরকারের ব্যার্থতা দেখে।
শনিবার দুপুরে কুমিল্লা নগরীর দেশপ্রিয় অডিটোরিয়ামে জাতীয নাগরিক পার্টি( এনসিপির) ঈদ-পূণর্মিলনী এবং কর্মীদের যোগদান অনুষ্ঠানে আসিফ মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজিব ভূইয়া আরো বলেন, দেশ পরিচালনা সঠিক ভাবে না করতে পেরে বিএনপির নেতারা এখন জাতীয় নাগরিক পার্টির পিছনে লেগেছে। কুমিল্লা জেলা পরিষদের টাকা লুট হয়েছে এমন মিথ্যা অপবাধ দিয়ে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্লাটফর্মে মিথ্যাচার সংবাদ প্রচার করেছে জেলা পরিষদের প্রশাসক ও স্থানীয় বিএনপি নেতা মুস্তাক মিয়া। দেশে ধর্ষণ ও হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেদিকে বিএনপি সরকারের কোন মাথা ব্যাথা নেই। দেশের জনগণ বুঝতে বাকি নেই যে, দেশ পরিচালনা করতে সক্ষম নন বিএনপি। ইনশাআল্লাহ সামনে স্থানীয় সরকার নির্বাচন এতেও চমকপ্রদ দৃশ্য দেখাবে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)
ঈদ পুনর্মিলনী ও কর্মী যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এড.তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








