চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রাম থেকে কর্মকাণ্ড নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটায় দামুড়হুদা মডেল থানা পুলিশ ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আহসানুল মাহমুদ ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদ রনির ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশের পক্ষে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, চলমান বিশেষ অভিযানে দামুড়হুদা মডেল থানা পুলিশ ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে নিষিদ্ধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, কর্মকাণ্ড নিষিদ্ধ দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার হওয়ার পর সে শিকার করেছে যে, সে নিষিদ্ধ কর্মকাণ্ড জড়িত ছিল।তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন:






.jpg)

