শনিবার

৬ জুন, ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১১:২৩

আপডেট: ৬ জুন, ২০২৬ ১২:৫৬

শেয়ার

যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা
ছবি সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতু এলাকা থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

শনিবার সকালে যমুনা সেতুর ওপর ও আশপাশের এলাকায় কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়। এর সঙ্গে অতিরিক্ত যানবাহনের চাপ যোগ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানিয়েছেন, যমুনা সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হওয়ায় এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। বিকল যানবাহন দ্রুত সরিয়ে নিতে কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক সদস্যরা মাঠে কাজ করছেন।



banner close
banner close