বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ১৬:৩৪

শেয়ার

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
ছবি বাংলা এডিশন

টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজার ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (০৫ জুন) জুমার নামাজের পর উপজেলার রাউৎবাড়ী-জিগাতলা ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানের সামনে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার ছাত্র-জনতা, যুবসমাজ ও মুসল্লিরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজা ধর্ষণের এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। এই প্রতিবন্ধীর ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো বলেও জানান তারা।

বক্তারা বলেন, সারাদেশের মত ভূঞাপুরও নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। শিশু ধর্ষণ থেকে শুরু করে প্রতিবন্ধী ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানসিক ভারসাম্যহীন তরুণীর ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান তারা।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত ধর্ষণকারীদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের ২৭ তারিখে মানসিক ভারসাম্যহীন তরুণী মনিজাকে রাতভর দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে রেখে যায় একদল ধর্ষণকারী। পরের দিন সকালে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী তার বাড়িতে পৌঁছে দেয়।