কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহার ও বিসিএস(প্রশাসন) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের নামে অনলাইনে ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। বুধবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বাগেরহাট ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়ানোর অন্যতম সরঞ্জামাদি কম্পিউটার,স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন- কুমিল্লার মহানগরীর শ্রীমন্তপুর এলাকার বাবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন পারভেজ (৩২) এবং বাগেরহাটের চিতলমারির কলাতলা গ্রামের মো. ইশারত শেখের মেয়ে সোনিয়া আক্তার(২৮)।
আটকৃত ব্যক্তিদের বিষয়ে জেলা ডিবি পুলিশের কর্মকর্তরা জানান, আটক দুইজন সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তাদের থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলেও জানান ডিবি পুলিশ।
পুলিশ আরও জানায়, জব্দ করা ইলেকট্রনিক ডিভাইস পর্যালোচনায় কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এমনকি অপরাধীরা রাষ্ট্র ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে মনগড়া- মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অপপ্রচার চালাতো । তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
আরও পড়ুন:








