বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

সিরাজগঞ্জ বেলকুচিতে বাস-অটোরিকশা সংঘর্ষে দম্পতিসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ০৯:৪০

আপডেট: ৫ জুন, ২০২৬ ০৯:৪১

শেয়ার

সিরাজগঞ্জ বেলকুচিতে বাস-অটোরিকশা সংঘর্ষে দম্পতিসহ নিহত ৩
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শুক্রবার (৫ জুন) সকাল সাতটা পাঁচ মিনিটে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন এসএসসি পরীক্ষার্থী।

উপজেলার আজুগড়া-মেঘুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মুকুন্দগাতীগামী একটি অটোরিকশাকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আজুগড়া পাকুরতলা গ্রামের বাসিন্দা মোতালেব সরকার (৫৫), তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৪৫) এবং জামতৈল এলাকার অটোরিকশাচালক শরিফ।

দুর্ঘটনায় গুরুতর আহত হন মোতালেব সরকারের কন্যা তামান্না (১৫)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। তামান্না চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন সরকার জানান, ঢাকা এক্সপ্রেস বাসটি অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

নিহত মোতালেব সরকারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে পরিবারটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছিল।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে সংবাদ প্রেরণের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।